1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

ফ্যাসিস্টদের চিরতরে নির্মূলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাছাড়া আমার রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য। 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

ফ্যাসিস্টদের চিরতরে নির্মূলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাছাড়া আমার রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য। 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 

 লক্ষ্মীপুর রামগতি উপজেলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে চিরতরে নির্মূলে সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি আরো বলেন,  আমার রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য। আমার রাজনৈতিক জীবনে কোন মানুষের ক্ষতি করিনি। দেশের প্রয়োজনে সব সময় ফ্যাসিস্ট ও লুটেরাদের বিরুদ্ধে লড়ে গেছি। আগামী দিনে আমি যদি নাও থাকি; যতদিন স্বাধীনতার পতাকা থাকবে ততদিন আমি আ স ম রবের নাম থাকবে।এ সময় তাঁর সহধর্মিণী তানিয়া রব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতার অপব্যবহার করে পৈশাচিক নির্যাতন করেছেন যা জাতি কখনো ভুলবেনা। বুধবার কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আসম আবদুর রব বলেন, বিগত ১৭ বছর হাসিনা ক্ষমতায় থেকে জনগনের কোন কাজে আসেনি। ক্ষমতার মোহে লুটপাট ও স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছে। সর্বশেষ জনগনের তোপের মুখে পালাতে বাধ্য হয়েছে। দেশের প্রয়োজনে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন,  আপনাদের প্রয়োজনে আগামী দিনে আমার স্ত্রী ও আমার ছেলে আপনাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের,কমলনগর প্রেসক্লাব সভাপতি ও জেএসডি কেন্দ্রীয় যুবনেতা ইউছুফ আলী মিঠু,  সাবেক প্রধান শিক্ষক মাস্টার আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ, যুবপরিষদের আহবায়ক  মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, আবুল বাছেত খোকন, মোখলেছুর রহমান ধনু, এহসান রিয়াজ, গণঅধিকারপরিষদের জেলা সদস্য সচিব সোলাইমান চৌধুরী, যুবদল নেতা তারেকুর রহমান রকি ও  মৎস্যজীবি দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD