1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

ধামইরহাটে বিনামূল্যে  ভিজিএফের ১০ কেজি করে  চাল পেল  প্রায় ৩ হাজারের অধিক পরিবার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ধামইরহাটে বিনামূল্যে  ভিজিএফের ১০ কেজি করে  চাল পেল  প্রায় ৩ হাজারের অধিক পরিবার

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর ধামইরহাটে পৌরসভার আয়োজনে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ভিজিএফের ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত তালিকাভুক্ত কার্ডধারী উপকারীদের উপস্থিতি বেড়ে যায়। 

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল দশটার সময় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ চত্বরে ৩ হাজার ৮১ জন কার্ড ধারী নারী ও পুরুষদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সর্দার। 

পৌরসভা জানায়, উপজেলার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন কার্ড ধারী নারী ও পুরুষদের মধ্যে মাথাপিছু প্রত্যেককে ১০ কেজি করে বিনামুল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে করে ওই পরিবারগুলো উপকৃত হয়েছে। 

পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এনামুল হক বলেন, “ইদানিং ভ্যান চালিয়ে খুব একটা রোজগার করতে পারিনা। অর্থনৈতিক সংগঠি কারণে ঈদকে সামনে রেখে পরিবারের কেনাকাটাও তেমন করতে পারেনি। এই অভাবের সংসারে পৌরসভা থেকে ১০ কেজি চাল পেয়ে স্ত্রীর সন্তানদের নিয়ে পেট পুরে ভাত খেতে পারবো।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী অফিসার সজল কুমার মন্ডল, ধামইরহাট পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার কাজল কুমার সরকার, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD