1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

গোয়ালন্দের দৌলতদিয়ায় স্বস্তির ঈদযাত্রায় ঘাট ব‍্যবস্থাপনা পরিদর্শনে রাজবাড়ী জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৯১ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় স্বস্তির ঈদযাত্রায় ঘাট ব‍্যবস্থাপনা পরিদর্শনে রাজবাড়ী জেলা প্রশাসক
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় ঘাট ব‍্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ডিসি মিজ সুলতানা আক্তার।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুল রহমান, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন প্রমুখ।
পরিদর্শনকালে রাজবাড়ী জেলা প্রশাসক ডিসি মিজ সুলতানা আক্তার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।
এসময় তিনি ঘাটে চলাচলরত যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসন যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং ঘাটের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD