1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় র‍্যাব -৫ সিপিতি-৩ এর অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

নওগাঁয় র‍্যাব -৫ সিপিতি-৩ এর অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁয় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-5 সিপিসি -৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম এর সরাসরি দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গত ২১শে মার্চ শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা থেকে ৬৯ কেজি এবং নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ সর্বমোট ১১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি প্রাইভেট কার, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন,নওগাঁর পত্নীতলা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন,শরিফুল ইসলাম, শ্রী নিতাই চৌধুরী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিপন পাল, একই উপজেলার গুমুটিয়ার অপুদেব, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া উপজেলার আনন্দ পাল।

র‍্যাব সিপিসি -৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম বলেন, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে প্রাইভেট কারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-5, সিপিসি-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD