1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

যেদিন আমি হারিয়ে যাবো-বিনয়

  • প্রকাশিতঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪১৭ বার পঠিত

যেদিন আমি হারিয়ে যাবো-বিনয়

দেবনাথ

যেদিন আমি হারিয়ে যাবো-
তোমার চোখে বৃষ্টি ঝরবে
খুঁজে বেড়াবে সারা পৃথিবী
চোখের জল শুকিয়ে যাবে।

যেদিন আমি হারিয়ে যাবো-
খুঁজবে তখন অম্ল কাননে
হৃদয় তোমার ভেঙ্গে যাবে
কষ্ট হবে তোমার দুই নয়নে।

যখন আমি হারিয়ে যাবো-
মনের পাখিরা গাইবে না গান
অশান্ত মন তখন খুঁজে বেড়াবে
কেঁদে কেঁদে ভুগবে মন-প্রাণ।

আমি যখন হারিয়ে যাবো-
কষ্টের তারা ভাসবে চোখে
অন্তরের ব্যথা কাতর হবে
অসীম যন্ত্রণা পাবে বুকে।

আমি যখন হারিয়ে যাবো-
সংশোধনের পথ পাবে না খুঁজে
অভিমান তোমার হেরে যাবে
চতুর্দিক সব অন্ধকার সেজে।

তখন আকাশের তারা হবো
আমি যখন হারিয়ে যাবো।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD