1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীর কাটাখালীতে বিএনপি নেতার বাড়িতে ফ্যাসিবাদীদের হামলা,হত্যার হুমকি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪৫১ বার পঠিত

রাজশাহীর কাটাখালীতে বিএনপি নেতার বাড়িতে ফ্যাসিবাদীদের হামলা,হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টুর বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের দোসর এবং কুখ্যাত মেয়র আব্বাস আলির সহযোগী বালু দস্যু শাহিনুর রহমান শিহাব ও তার সহযোগীরা।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিহাবের নেতৃত্বে ফাহিম, বাবু, ছাত্রলীগ নেতা অনিক, যুবলীগ নেতা শিমুলসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভুট্টুর বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দরজায় লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে।

এ সময় শিহাব ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। তারা ভুট্টু এবং তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টু জানান, “আমার পরিবার আতঙ্কিত। প্রশাসনের কাছে আমি দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কাটাখালি থানার ওসি সাংবাদিকদের জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD