1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় ৩৬ পিস ইয়াবা,১৬০গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ ১জন আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নেত্রকোণায় ৩৬ পিস ইয়াবা,১৬০গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ ১জন আটক

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

যৌথ বাহিনীর অভিযানে নেত্রকোনার পূর্বধলায় ৩৬ পিস ইয়াবা,১৬০ গ্রাম হেরোইন,১টি মোটর সাইকেল ও ১ লক্ষ ৫৬ হাজার ৮শত টাকাসহ ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার
(২১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক। আটককৃত ব্যক্তি হলেন- পূর্বধলা উপজেলার মানিকদির গ্রামের খোরশেদ আলমের স্ত্রী মোছাঃ হাফসা আকতার (২৬)। তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এর আগে গত বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৯ টার দিকে আটককৃত হাফসা আক্তারের নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজমুল হক এবং সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা সদর সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ।আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক মোঃ আল আমিন পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD