1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না : এ্যাডভোকেট আব্দুল মতিন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

 

আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না : এ্যাডভোকেট আব্দুল মতিন

শহিদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল মতিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা গ্রামীন জনপদের মানুষের কাছে তুলে ধরতে বিশাল জনসভায় এ মন্তব্য করেন তিনি।

(১৭ সেপ্টেম্বর) রবিবার বিকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় গোপালপুর বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ।

জনসভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল মতিন।

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বলাই শিমুল ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD