1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে ১৪শ ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জামালপুরে ১৪শ ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-৩

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের গাড়ি তল্লাশি চালিয়ে ১৪শ ৩৪ বোতল ফেন্সিডিল, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৯ লক্ষ ৪০ হাজার টাকা।এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত ৩টি গাড়িও আটক করে থানায় জব্দ করা হয়েছে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার জামালপুর মেডিকেল কলেজ এর বিপরীতে অভিযান চালানো হয়।এসময় মনিরাজপুর ছোটগড় এলাকার জনৈক হাফিজুর রহমান আকন্দ এর পতিত জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য ২টি গাড়িতে স্থানান্তরের সময় ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তায় এক হাজার চারশত চৌত্রিশ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়,যার আনুমানিক মূল্য ২৮ লক্ষ ৬৮ হাজার টাকা। এছাড়াও একটি চটের বস্তার ভিতর থেকে ২৪ বোতল আইকনিক ভারতীয় মদ পাওয়া গিয়েছে, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে।
তারা হলেন, মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মো: আ: মালেক খোকন (৪৭), একই উপজেলার ভাবকী গ্রামের মো: আজিজুর রহমান বাবু (২৪), এবং পাটুনিপাড়া গ্রামের মো: হাফিজুর রহমান (৪০)।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ মালেক খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।অন্যরাও এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ ও ব্যবহৃত গাড়ি নিয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD