1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

গুলিবিদ্ধ হাসিব নিহতের ঘটনায় রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে বহিষ্কার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

গুলিবিদ্ধ হাসিব নিহতের ঘটনায়
রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে বহিষ্কার

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):

রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবকদলের সমর্থিতদের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসিব নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ২০মার্চ বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামিম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। পেশীশক্তি প্রদর্শন পূর্বক সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ১৮মার্চ গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমর্থিতদের মধ্যে সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে অটোরিক্সা চালক হাসিব মিয়া(২৮) নিহত হয়। দুইজন গুলিবিদ্ধসহ বিশজন আহত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD