1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় যুবদল ও সেচ্ছাসেবকদলের মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত- ১০

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় যুবদল ও সেচ্ছাসেবকদলের মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত- ১০

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় পূর্নবাসন কেন্দ্রে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান নামে এক যুবক নিহত ২ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১০ জন।

গতকাল রাত থেকেই ভোর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। নিহত হাছিবুর চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার রাতে পূর্নবাসন কেন্দ্রে সেচ্ছাসেবকদল নেতা রাব্বানী, করিমের পক্ষের রবিনের সাথে যুবদল নেতা শামীম পক্ষ শাহীনে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির ও তার লোকজন নিয়ে রবিনকে তুলে নিয়ে শামীমের অফিস আটকে রেখে মারধোর করে। বিষয়টি জানতে পেরে ভোর সাড়ে ৩ টারদিকে রাব্বানী ও করিমসহ তাদের লোকজন শামীমের অফিসে রবিনকে ছাড়িয়ে আনতে গেলে শামীমও তার লোকজনের সাথে তাদের সংঘর্ষে বাধে। পরে উভয় পক্ষের গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় সেচ্ছাসেবকলীগ কর্মী হাছিবুর, রাসেল ও বাশারসহ কমপক্ষে ১০ জন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হাছিবুর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে রাতভর সংঘর্ষে ঘটনায় আজ বুধবার সকালে পুলিশ ও র‍্যাব যৌথভাবে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। উদ্ধার করাহয় বিপুল পরিমান দেশীয় অস্ত্র।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD