filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 72.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

গোয়ালন্দের দৌলতদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর এ্যাড. মো. নুরুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি ও গোয়ালন্দ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. আবু সাইদ সোহাগ’র আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলীমুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য হেলাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা শাখার আমীর গোলাম আজম মীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাড. মাহবুবুর রহমান (রঞ্জু বিশ্বাস), বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি এ্যাড. মো. মোশারফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি মো. আবু হানিফ খান প্রমুখসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।