1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

আলীকদমে টমটম চালকদের বিরুদ্ধে অভিযান: অপ্রাপ্তবয়স্ক চালকদের মুচলেকা নিয়ে ছাড়া

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আলীকদমে টমটম চালকদের বিরুদ্ধে অভিযান: অপ্রাপ্তবয়স্ক চালকদের মুচলেকা নিয়ে ছাড়া

মো:শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি

আলীকদম উপজেলায় অতিরিক্ত গতিতে টমটম চালানো,অপ্রাপ্তবয়স্কদের দিয়ে টমটম পরিচালনা এবং রাস্তায় যানজট তৈরি করার বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। এ পরিস্থিতিতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

সোমবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আলীকদম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কম বয়সী টমটম চালকদের আটক করা হয়। পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ অভিযানে মোট ০৬ জন চালকের মুচলেকা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসী উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, অপ্রাপ্তবয়স্কদের টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলায় টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা টমটম চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। প্রশাসনের এ অভিযানকে সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD