1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক চলবলার উন্নয়নে ঐক্যের ডাক: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা রবিবার হৃদয়ের ভাবনা – চলবলা ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে কথিত মানব সেবক ও কবিরাজ আব্দুল হামিদ গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে কথিত মানব সেবক ও কবিরাজ আব্দুল হামিদ গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি:

 নেত্রকোণায় ১৬ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত মানব সেবক ও কবিরাজ আব্দুল হামিদকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোণা পৌরসভার খতিব নগুয়া নিবাসী ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১০ মার্চ বেলা অনুমান ১১ টার দিকে জয়নগর আধুনিক সদর হাসপাতাল রোডস্থ নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে ভিকটিম তার মাকে ঘটনা জানালে তার মা তাকে জিজ্ঞাসাবাদে আরো জানতে পারে যে এই ঘটনার পূর্বেও উক্ত কবিরাজ আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ  করেছে। উল্লেখ্য যে উক্ত আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী এবং কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ এনে কথিত কবিরাজ আব্দুল হামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মোঃ মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭ মার্চ ভোর রাতে পৌরসভার নেওয়াজ নগর ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হামিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৬৭) কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর এলাকার মৃত সিরাজ আলী মুন্সীর পুত্র।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আঃ হামিদকে আজ সোমবার দুপুরে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD