1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক চলবলার উন্নয়নে ঐক্যের ডাক: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা রবিবার হৃদয়ের ভাবনা – চলবলা ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

চরফ্যাশনে ৯ বছরের কিশোরকে মসজিদের ছাদে নিয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩২১ বার পঠিত

চরফ্যাশনে ৯ বছরের কিশোরকে মসজিদের ছাদে নিয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় ৪র্থ শ্রেনীর ছাত্র এমদাদুল ইসলাম তামজিদ (০৯) কে মটর সাইকেলে ঘোরানোর প্রলোভন দেখিয়ে মসজিদের সৌন্দর্য্য দেখার কথা বলে গত ১৪ মার্চ (শুক্রবার) রাত আনুমানিক ৮ টার সময় চরফ্যাশন কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদের তৃতীয় তলার ছাদের সিঁড়ি কোঠায় উঠাইয়া আসামী শিশু তামজিদকে আদর করার ছলে জোরপূর্বক ধর্ষণ (বলৎকার) করেন। শিশুটি তাৎক্ষণিক ডাকচিৎকার করিলে আসামী মটর সাইকেল যোগে পালিয়ে যায়।

চরফ্যাশন পৌরসভার ৫ নং ওয়ার্ড নুরু মাস্টার বাড়ীর মাওলানা মোস্তাকুর রহমান ও সুরমা বেগম এর লম্পট ও ধর্ষক ছেলে তালহা।

উক্ত ঘটনার সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপার দৃষ্টিগোচর হয়। বিষয়টি তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, মোঃ মিজানুর রহমান হাওলাদার ও এসআই (নিরস্ত্র) মোঃ হারুন অর রশিদ সহ একাধিক চৌকস টিম চরফ্যাশন পৌরসভার বিভিন্ন পয়েন্টে সিসি টিভি ফুটেজ পর্য্যলোচনা ও প্রযুক্তির সহায়তা নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যে চরফ্যাশন উপজেলার শরীফ পাড়া এলাকা হতে মাওলানা মোস্তাকুর রহমান এর ধর্ষক ছেলে তালহা (১৯) কে গ্রেফতার করেন।

আসামীর নিকট হইতে ভিকটিমকে ধর্ষণ করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসার কাজে আসামী কর্তৃক ব্যবহৃত একটি মোটর সাইকেল ও একটি মেরিল পেট্রোলিয়াম জেলি আসামীর নিজ হেফাজত হইতে উদ্ধারপূর্বক আলামত হিসাবে জব্দ করা হয়েছে।

এ সংক্রান্তে চরফ্যাশন থানার মামলা নং-০৮, অদ্য ১৬ মার্চ (রবিবার) ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০২০) এর ৯(১) রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD