1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

পবায় বিএমডিএ’র নতুন ডিপ অপারেটরের বাড়ীতে হামলার অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

পবায় বিএমডিএ’র নতুন ডিপ অপারেটরের বাড়ীতে হামলার অভিযোগ

জিয়াউল কবীর:

পবার রাজশাহীর বড়গাছি ইউনিয়নের দাদপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পানি সেচের আওতা দখল বজায় রাখতে নতুন অপারেটর আফসানা খাতুন ও তার স্বামী লালনের বাড়ীতে ছাত্রদল নেতা শামীম ও রেজাউল হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে অপারেটর মালিকের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৫০,০০০ টাকা। এ ব্যাপারে পবা থানায় ভুক্তভোগী অপারেটর আফসানার স্বামী লালন জিডি করেছেন। জিডি নং ৬৭৯। তারিখ ১৫ /২/২৫ ইং। দাদপুর পূর্বপাড়ার ফোলিয়ার বিলের কৃষকের ফসলের পানি সরবরাহে শামীম ও রেজাউল তাদের গ্যাং দীর্ঘদিন যাবত কৃষকের কাছ থেকে ঘুষ নিয়ে পানি সরবরাহ করে আসছে। এই অনিয়ম দূর করতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় নতুন অপারেটর হিসেবে লালনের স্ত্রী আফসানাকে নিয়োগ দেয়। যার স্মারক নং বিএমডিএ/ রাজ/২০২৪-২৫ /২৫৬৭ (৫)। তারিখ ১১/০২/২৫। এতে ছাত্রদল নেতাদের আয় বন্ধ হয়ে যাওয়া রুখতে উক্ত ছাত্রদল নেতারা প্রায় ৩০-৩৫ জন ক্যাডার সাথে নিয়ে নতুন অপারেটর আফসানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আফসানা ও লালনকে মেরে ফেলতে উদ্যত হয়। উক্ত অপরাধে অংশগ্রহণ করে যুব ও ছাত্রদলের ক্যাডার রাজ্জাক, শফিকুল, জিয়ারুল, আনোয়ার, আলামিন, আকরাম কিবরিয়া সবুজ, টুকু, ওমর, আপেল, ইসরাইল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD