1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নেত্রকোনার বারহাট্টায় ধর্মীয় উস্কানির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ডিবি (পশ্চিম)

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নেত্রকোনার বারহাট্টায় ধর্মীয় উস্কানির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ডিবি (পশ্চিম)

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টায় টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উসকানির পাঁয়তারার অভিযোগে জোবায়েদ ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে নেত্রকোনার ডিবি (পশ্চিম) পুলিশ। শনিবার (১৫ মার্চ) ভোর ৫ টার দিকে বারহাট্টা থানার ধারাম পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জোবায়েদ ইসলাম ধারাম পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।নেত্রকোনা জেলা ডিবি (পশ্চিম) পুলিশের ওসি আরমান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে আয়নার ভালোবাসা ও মো: জোবায়েদ নামে পৃথক দুইটি আইডি এবং আসেন বিনোদন নেই নামে একটি পেইজ পরিচালনা করেন।
এছাড়া টিকটকেও তার একটি আলাদা আইডি আছে। এসব মাধ্যমে, বিশেষ করে টিকটকের আইডিতে সে বিভিন্ন সময়ে হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে ধর্মীয় বিদ্বেষ ও উসকানি ছড়ানো এবং অনুভূতিতে আঘাত হানার পাঁয়তারা করে। বিষয়টি নজরে আসার পর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।ডিবির (পশ্চিম) ওসি আরমান আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি জোবায়েদের মোবাইল ফোনের গ্যালারিতেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এছাড়া মূর্তি ভাঙায় তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ বিষয়ে ডিবির এসআই ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD