1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনের কু’খ্যা’ত ডা’কাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা গাইবান্ধার লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন বাউফলে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, ন্যায়বিচার চাইলেন ইতালি প্রবাসী রফিকুল বান্দরবানের রুমা উপজেলায় একটি বৌদ্ধ বিহারের নাম ব্যবহার করে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক(মৌজা প্রধান) বিরুদ্ধে নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন

নওগাঁয় মান্দা ঐতিহ্য বাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

নওগাঁয় মান্দা ঐতিহ্য বাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে এসেছেন চীনা প্রতিনিধি দল। সরকারি সফরে আসা চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন।আজ শনিবার বিকাল ৩টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দলটি কুসুম্বা মসজিদসহ দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী মি. লি কুন।

এ দলের অন্য সদস্যরা হলেন, চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের মহাপরিচালক ঝাং জুনফেং, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক ওয়েন দায়ান, চাইনিজ একাডেমি অব কালচারাল হেরিটেজের সভাপতি লিং মিং, প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ট্যাং উই ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সাধারণ কর্মকর্তা লিউ ঝুকুন।

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের সহকারী কাস্টোডিয়ান ফজলুল করিম, পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, সরকারি সফরে আসা চীনের প্রতিনিধি দলটি কুসুস্বা মসজিদ পরিদর্শনের আগে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরে রাজশাহী পদ্মারপাড় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD