1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক অভিযানে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার:২

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক অভিযানে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার:২

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব হতে ভোর ০৬:২৫ টায় দুইজন মাদক কারবারিকে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম যথাক্রমে ১। মোসাঃ নাজমা (৫৩) ও ২। মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. ভোর ০৬:০০ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাই নবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ২০২৫ খ্রি. ভোর ০৬:১৫ টায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুজন আসামীদ্বয়কে আটক করে  ভোর ০৬:২৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ শ্লালীনতা বজায় রেখে অভিযুক্ত মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুদ্বয়ের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD