1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

শেরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ গ্রেফতার -১

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

শেরপুরে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ গ্রেফতার -১

মোঃ আমিনুল ইসলাম , শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড় থেকে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্য সহ মো. আমীর হোসেন (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারি আমীর হোসেন উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, জসিম উদ্দিন, কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মো: আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD