1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

রাবি ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বক্তব্য দিলেন শিবির সভাপতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

রাবি ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বক্তব্য দিলেন শিবির সভাপতি

ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিলেন শিবির সভাপতি

ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত শিবিরের কেন্দ্রীয় সভাপতি

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবথেকে দূরদর্শী শাসক ছিলেন জিয়াউর রহমান; শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এমন ঘটনা ঘটেছে।

এসময় শিবির সভাপতি বলেন, আল্লাহ তায়ালা পাঁচই আগস্টের পরে আমাদেরকে অবারিত সুযোগ করে দিয়েছেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার। এই সুযোগ আমরা কতটুকু কাজে লাগাতে পারি তা নির্ভর করবে আমাদের উপর। আমরা কিভাবে গড়তে চাই বাংলাদেশকে, সেটার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। আমাদের ছোট্ট একটি দেশ, কিন্তু অপার সম্ভাবনাময়।

এসময় তিনি আরও বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। এছাড়া তাঁর দূরদর্শীতার কারণে আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি স্বাধীনতার পরে এদেশের ইসলামকে মুছে দেওয়ার পার্শ্ববর্তী দেশের নীলনকশা মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়ার আপসহীন কথাবার্তা ও বডিল্যাংগুয়েজ নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে।

প্রসঙ্গত, একই দিনে ও একই সময়ে রাবি শাখা ছাত্রশিবিরের কুরআন বিতরণ এবং শাখা ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল। ছাত্রশিবিরের অনুষ্ঠানের কারণে ছাত্রদলের অনুষ্ঠান পিছিয়ে যায় প্রায় দেড় ঘন্টা। শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ছাত্রদলের অনুষ্ঠানে উপস্থিত হন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এসময় ছাত্রদলের পক্ষ থেকে তাকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD