1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন সুন্দরবনের কু’খ্যা’ত ডা’কাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা গাইবান্ধার লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

  • প্রকাশিতঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃ হাফিজুল ইসলাম ফুলবাড়ীয়া (ময়মনসিংহ ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া-গরোবাজার প্রধান সড়কের কেশরগঞ্জ এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির বিভিন্ন স্থানে পিলারের ঢালাই খসে পড়েছে, দেখা দিয়েছে ফাটল এবং বেরিয়ে এসেছে রড। বারবার সংস্কার করা হলেও দিন দিন ব্রিজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল অব্যাহত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্বাধীনতার পূর্বে নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে কেশরগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কেশরগঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র ও শিক্ষা নগরী হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। শুধু ফুলবাড়িয়া উপজেলা নয়, আশপাশের কয়েকটি উপজেলার মানুষও জরুরি প্রয়োজনে এই পথ ব্যবহার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশে সমস্যা দেখা দিলেও একাধিকবার সংস্কারকাজ করা হয়েছে। তবে বর্তমানে পিলারের ঢালাই খসে পড়া, ফাটল সৃষ্টি হওয়া এবং বিভিন্ন অংশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে ব্রিজটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, এখন আর সাধারণ সংস্কারের মাধ্যমে ব্রিজটির স্থায়ী সমাধান সম্ভব নয়; প্রয়োজন সম্পূর্ণ নতুন ব্রিজ নির্মাণ।

এ বিষয়ে বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখনের সাক্ষাৎকারে তিনি জানান, ব্রিজটির বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে নতুন করে নির্মাণের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও উপজেলা প্রকৌশলী মহোদয়ের কাছে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তাঁরা দুজনই সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করে পরিমাপ ও প্রয়োজনীয় এস্টিমেট প্রস্তুত করেছেন। পরবর্তী সময়ে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, ব্রিজটি বারবার সংস্কার করা হলেও এখন আর সংস্কার করে স্থায়ী সমাধান করা সম্ভব নয়। এটি নতুন করে নির্মাণ করতে হবে। আমরা নতুন ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, আগামী অর্থবছরে ব্রিজটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

এদিকে স্থানীয়দের দাবি, ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের আগ পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে হাসপাতালগামী রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।

দীর্ঘদিনের পুরোনো এই ব্রিজটি কেবল একটি যোগাযোগের অবকাঠামো নয়, বরং কেশরগঞ্জসহ আশপাশের বহু মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা এলাকাবাসীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD