1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

শরীয়তপুরের গোসাইরহাটে নারী-শিশু মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে নারী-শিশু মরদেহ উদ্ধার।

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD