1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

ভোলার চরফ্যাশনে আলোচিত গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামিকে গ্রেফতার করলো র‍্যাব-৮

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ভোলার চরফ্যাশনে আলোচিত গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামিকে গ্রেফতার করলো র‍্যাব-৮

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলার চরফ্যাশনে আলোচিত গণধর্ষণ এবং পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি মোঃ শরীফকে (২১) অভিযান চালিয়ে আটক করেছে র‍্যাব-৮। অদ্য ১১ মার্চ (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকার সময় ভোলা র‍্যাব-৮ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত শরীফ উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়ন দালালপুর ১ নং ওয়ার্ডের নূর আলমের ছেলে।

তথ্যতে আরো জানানো হয়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতোমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত বছর ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নং ওয়ার্ডস্থ আজাহার মাস্টার বাড়ির উত্তর পার্শ্বে মেঘনা নদীর তীরে ১৯ বছর বয়সী অবিবাহিতা এক তরুণীকে জোরপূর্বক গণধর্ষণ করেন। ধর্ষক শরীফ তার মোবাইল ফোনে উক্ত ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনার প্রায় ১ বছর পর ধর্ষিতা ভিকটিম এবং ভিকটিমের পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য ধর্ষক শরীফ তাহার মোবাইলে তাহার নিজের ফেইসবুক আইডি থেকে ভিডিও টি আপলোড করলে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ভাইরাল হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ দায়ের করা হয়েছিল।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীনস্থ র‍্যাব ক্যাম্প, ভোলার একটি অভিযানিক টহল দল ক্যাম্প কমান্ডার লে. মোঃ শাহরিয়ার রিফাত অভি’র নেতৃত্বে মঙ্গলবার জেলার বোরহানউদ্দিন থানাধীন পক্ষিয়া নামক এলাকা হতে শরীফকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দক্ষিণ আইচা থানা বরাবর হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD