1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় বাধা দিতে গেলে জেলেদের হামলায় তিন পুলিশসহ ৪ জন আহত

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় বাধা দিতে গেলে জেলেদের হামলায় তিন পুলিশসহ ৪ জন আহত

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

নিষেধাজ্ঞা চলাকালীন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় বাধা দিতে গেলে জেলেদের হামলায় তিন পুলিশসহ ৪ জন আহত হয়েছেন। পরে নৌপুলিশ অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করে।

রোববার (৯ মার্চ) রাতে মজুচৌধুরীহাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহম্মেদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে জেলেদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহম্মেদ, নৌপুলিশ সদস্য সুকুমার রায়, জাহাঙ্গীর ও নৌপুলিশের মাঝি জামাল হোসেন।

মজুচৌধুরীহাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহম্মেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নদীতে মাছ শিকার করছিলেন। এতে বাধা দেওয়ায় জেলেদের হামলায় তিন পুলিশসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ৪টি নৌকা ও ৫৩১ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. খোরশেদ সিকাদর তাদের জামিন নামজ্ঞুর করে জেলহাজতে পাঠান।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া এ সময় ইলিশ মাছ পরিবহন, বিক্রি এবং সংরক্ষণেও নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD