1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পিআইও প্রকৌশলী আব্দুর রহিম, পত্নীতলা ফাযার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ  রাশেদুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন প্রমূখ।

পরে পত্নীতলা ফাযার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ রাশেদুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কশরত প্রদর্শন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD