1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক চলবলার উন্নয়নে ঐক্যের ডাক: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা রবিবার হৃদয়ের ভাবনা – চলবলা ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২০২ পিছ ইয়াবা-সহ গ্রেফতার: ২।

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১০ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২০২ পিছ ইয়াবা-সহ গ্রেফতার: ২।

রাজশাহী ব্যুরো 

গত ৭ই মার্চ ২০২৫ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন দীঘা হাজীপাড়া গ্রামস্থ মরঘটি শ্বশানঘাট মোড়ে মাহফুজ এর টং দোকানের সামনে পাঁকা রাস্তার সম্মুখ হতে রাত ০৯.৫০ টায় দুইজন মাদককারবারিকে ২০২ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ শাহীন আলম (২৫) ও ২। মোঃ হাফিজুর রহমান পল্টু (৩৫)।  মোঃ শাহীন আলম বাঘা থানাধীন দীঘা দারিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের পুত্র এবং মোঃ হাফিজুর রহমান পল্টু একই থানা একই গ্রামের মৃত আঃ হানিফের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স-সহ গত ৭ই মার্চ ২০২৫ খ্রি. রাত ০৯.২০ টায় বাঘা থানাধীন তেতুলিয়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন দীঘা হাজীপাড়া গ্রামস্থ মরঘটি শ্বশানঘাট মোড়ে মাহফুজ এর টং দোকানের সামনে পাঁকা রাস্তার সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৭ই মার্চ ২০২৫ খ্রি. রাত ০৯.২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯.৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ শাহীন আলমের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০২ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শাহীন আলম ও মোঃ হাফিজুর রহমান পল্টুদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD