1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

রাজশাহী ব্যুরো 

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্নস বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রহনপুর স্টেশনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন এর সভাপতিত্বে নিজ বাস ভবন সংলগ্ন এলাকায় এক দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ ২  (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ, এই সময় উপস্থিত ছিলেন, প্রবীণ নেতা মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, বিএনপি ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ। ইফতার পূর্বে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD