1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২

গোয়ালন্দে আগুনে পোড়া নিঃস্ব দুটি পরিবারের পাশে সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পঠিত

গোয়ালন্দে আগুনে পোড়া নিঃস্ব দুটি পরিবারের পাশে সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খান

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড বদন মৃধা পাড়ায় আগুনে পোড়া নিঃস্ব হতদরিদ্র আমিরুল শেখ (২৬) ও তার খালা মিনু বেগম (৬০) এর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়িয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে আইয়ুব আলী খান নিজে উপস্থিত থেকে নিঃস্ব পরিবার দুটির হাতে ২০ কেজি চাউল, ৪ কেজি করে আলু ও পেয়াজ , ১ কেজি করে মরিচ, মুড়ি, খেজুর ও চিড়া, ২ কেজি করে তেল, ডাল ও লবণ, ২ টি করে জগ, গ্লাস, পাতিল, কড়াই, কাপড় ও গামছা ৪ টি চামচ তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. সুলতান উদ্দিন আহমেদ, আইয়ুব আলী খানের ছোট ভাই মো. ইয়াহিয়া খান প্রমুখসহ তাদের পরিবারের অন‍্যান‍্য সদস্যবৃন্দ।

ভুক্তভোগী মিনু বেগম বলেন, আগুনে আমাদের বসবাসের একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় দুদিন ধরে অনেক কষ্টে দিনানিপাত করছি। এখনো কেউ আমাদের কোনো সহযোগিতা করেননি। আইয়ুব ভাই আজ আমাদের সহযোগিতা করে অনেক বড় উপকার করলেন। আল্লাহ্ তার ভালো করুক।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইয়ুব আলী খান বলেন, হতদরিদ্র পরিবার দুটির জন্য জরুরি ভিত্তিতে কিছু সহযোগিতা করলাম। পরে নতুনভাবে ঘর নির্মানের জন‍্যও আর্থিকভাবে সহযোগিতা করবো। এসময় তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD