1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পঠিত

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫ জন।

মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৩৫ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: আব্দুল আওয়াল (৪৫), মো: নাইম হোসেন (২০), মো: মহিন হোসেন আলিফ (২২) ও মো: শাকিল হোসেন (১৯)।

আওয়ামীলীগ কর্মী আব্দুল আওয়াল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মো: হাতেম কসাইয়ের ছেলে, ছাত্রলীগ কর্মী নাইম হোসেন একই থানার পাঠানপাড়া এলাকার মো: আফরোজের ছেলে, শাকিল হোসেন মেহেরচন্ডি এলাকার মো: রজব আলীর ছেলে ও মাহিন হোসেন মতিহার থানার কাজলা এলাকার মো: আফজাল হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD