
টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় এক বরযাত্রী নিহত
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় এক বরযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন আরো তিন জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম সিরাজ মিয়া (৫৫)। তিনি ঢাকা উত্তরা এলাকার বাসীন্দা।