1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি।

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪টি (চার) পরীক্ষা কেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে প্রথম বর্ষ বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ সকাল ৯ ঘটিকা হতে বেলা ১২ ঘটিকা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী মেডিকেল কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজ ও রাজশাহী ক্যান্ট: পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD