1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

খানখানাপুরে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পঠিত
খানখানাপুরে সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সী মো. আঃ জব্বার, জেলা আয়কর কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, খানখানাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত এগিয়ে যেতে পারে। তাই সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD