1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

ঘাটাইলে বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেম্বারের বিরুদ্ধে নারী নিয়ে দেহ ব্যবসা করার অভিযোগ 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

ঘাটাইলে বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেম্বারের বিরুদ্ধে নারী নিয়ে দেহ ব্যবসা করার অভিযোগ 

মো:ফারুক আহমেদ ঘাটাইল, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার আনেহলা ইউনিয়নের খাঁয়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল লতিফ ওই এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। এমন ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

এদিকে এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। রোববার ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,‘অনৈতিক কার্যকলাপের জন্য ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফকে (মেম্বার) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’

জানা গেছে, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল লতিফের বিরুদ্ধে দুই যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ তুলে এলাকাবাসী। রোববার স্থানীয়দের কাছে হাতেনাতে আটক হওয়ার পর দুই যৌনকর্মীকে রেখে বিএনপির ওই নেতা পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD