1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

মড়েরহাটে জমি সংক্রান্ত জেরে হামলা ও ভাংচুর

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মড়েরহাটে জমি সংক্রান্ত জেরে হামলা ও ভাংচুর।

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামসুল হক মাদবর (৬০) নামে এক ব্যবসায়ীকে তার নিজ পৈত্রিক সম্পত্তি যায়গায় ঘর নির্মাণ করা কালিন হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে
প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলাকারীদের বাধা দেওয়ায় শামসুল হক মাতবরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মড়েরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামসুল হক মাদবর বাদী হয়ে শনিবার ৪ জনের নাম উল্লেখ করে ডামুড্যা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে যানা যায়, শামসুল হক মাদবর তার পৈত্রিক সম্পত্তিতে কাঠমিস্ত্রিদের মাধ্যমে তিনদিন যাবত ঘর নির্মাণ কাজ করাচ্ছেন। হঠাৎ করে শনিবার সকালে ১০-১২ জন স্থানীয় ও বহিরাগত লোক এসে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, এক পর্যায় মোতালেব বেপারী, আমানুল্লাহ সরদার, খালেক সরদার, হাকিম আলী সরদার, এলোপাথাড়ি কিলঘুসি ও লাঠি দিয়ে মারতে শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এসে শামসুল হক মাদবরকে ডামুড্যা সরকারি হাসপাতালে নিয়ে যান।

প্রতিবেশী বিল্লাল মাদবর বলেন,আমি এখানে কাঠমিস্ত্রিদের সাথে শ্রমিক হিসেবে কাজ করছি, হঠাৎ করে কিছু লোকজন এসে বিনা কারণে তর্ক শুরু করেন, এক পর্যায়ে শামসুল হক মাদবরকে চার পাঁচ জনে এলোপাথাড়ি মারা শুরু করে।

নাম না বলা শর্তে একাধিক লোক বলেন, মঠেরহাট বাজার এলাকার আশেপাশে কিছু সংখ্যক লোক কাজ কাম করে না, তারা শুধু বেকার ঘুরে আর বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে মারধর করে।

এ ব্যপারে শামসুল হক মাদবর বলেন,
চর মালগাঁও ১৬ নং মৌজা আমার পৈত্রিক সম্পত্তি জায়গা ওরা দখল করতে চায়, আমি ওদের বাধা দিলে আমার পরিবার সহ আমাকে মেরে ফেলার হুমকি দেয়, ওরা আমার ঘরের বিভিন্ন কিছু ভেঙ্গে দেয়, নির্মাণকৃত ঘরের টিন,কাঠ লুট করে নিয়ে যায়, এবং আমাকে মেরে আহত করে আমার সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়, আমি ওদের বিচার চাই।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, এধরনের একটি অভিযোগ আমাদের কাছে জমা হয়েছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD