1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে বৃদ্ধার ডুবন্ত মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার পঠিত

রায়পুরে বৃদ্ধার ডুবন্ত মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরের রায়পুর ৬নং কেরোয়া ৮নং ওয়ার্ডস্থ উত্তর কেরোয়া গ্রামের আব্দুল সমিদ দেওয়ান বাড়ির পুকুর থেকে একটি ডুবন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রায়পুর ইউনিট।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুল সমিদ দেওয়ান বাড়ির মৃত অলি উল্যার ছেলে মো. মুকবুল আহম্মেদ (৭০) পুকুরে গোসল করতে নামেন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি পানির ওপরে উঠছেন না দেখে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

কিন্তু অনেক চেষ্টা করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয়রা দ্রুত রায়পুর ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পাওয়ার পরপরই রায়পুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) সৈয়দ আহাম্মদের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। চৌকস ফায়ার ফাইটারদের মধ্যে মো. জাফর উদ্দিন, মো. ইকরাম হোসেন ও আতাউল্লাহ্ সক্রিয়ভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। এক ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানের পর তারা পুকুর থেকে বৃদ্ধ মুকবুল আহম্মেদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ তার ছেলে মো. শামছুল আলমের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের লিডার সৈয়দ আহাম্মদ বলেন, “ঘটনার খবর পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই আমি আমার চৌকস ফায়ার ফাইটারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। এক ঘণ্টার অভিযানে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করতে সক্ষম হই।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা বৃদ্ধ মুকবুল আহম্মেদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD