1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজবাড়ীতে বালি চাপায় ৩ জনের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

 

রাজবাড়ীতে বালি চাপায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ী

রাজবাড়ীতে বালির চাতালে কাজ করার সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালির চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালির চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক ইমরান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালির চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালি বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তি করা হয়। ট্রাকে বালি ভর্তি করা শেষে বালির চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাকচালক ইমরান ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালি সরানোর কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই বালির স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD