1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

সরিষাবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

সরিষাবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্য মেলা, পিঠা উৎসব,লোক ও কারুশিল্প,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ এবং বইমেলা, সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে’এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক শিরোনামে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিজা রিছিল,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনূপ সিংহ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি চাঁদ মিয়া প্রমুখ।দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থার ২৫টি স্টল অংশগ্রহণ করে।বিকেল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়।
মেলার বইয়ের স্টলে কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ‘মেহেদি পাতার রঙ’ ও ‘অস্পর্শ চাঁদ’সহ স্থানীয় লেখকদের কয়েকটি বই স্থান পায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বইগুলো সংগ্রহ করেন।
এ সময় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী,আটটি ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।মেলায় তারুণ্যের উদ্দীপনার সঙ্গে মিশে ছিল পিঠা উৎসবের ঐতিহ্যবাহী স্বাদ এবং লোক ও কারুশিল্প মেলার শিল্পসম্ভার।বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে পুরো উপজেলা পরিষদ চত্বর ছিল উৎসবমুখর। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে।পরে রাতে মেলার ২৫টি ষ্টলের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রথম স্থান অর্জন করেন।পরে প্রথম স্থান ও বিভিন্ন দপ্তরের বসানো ষ্টলগুলোকেও সম্মাননা পুরষ্কার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD