1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবিতে ক্যারিয়ার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পঠিত

ইবিতে ক্যারিয়ার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি, তারিকুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে অনুপ্রাণিত করতে আয়োজিত হলো “ক্যারিয়ার ফেস্ট-২০২৫”। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনি সাহা। সঞ্চালনা করেন সাহারা আক্তার শিথী ও তানজিয়া লাবণ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবিউল আলম লুইপা, লেখক মো. খায়রুল আলম, মোহাম্মদ জাসিম উদ্দিন, শাহ মো. আবু আলমগীর সিদ্দিকী, সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল ও শেখ মেহেদী হাসান।

ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে বলা হয়, “আমরা শিক্ষার্থীদের গাইড করার জন্য কাজ করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা প্রথম বিবৃতি দিয়েছিলাম এবং সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মূল উদ্দেশ্য ভবিষ্যতের ক্যারিয়ার গড়ে তোলা। অনেক শিক্ষার্থী স্নাতকের পর হতাশায় ভোগে। তাই ক্যারিয়ারের জন্য সঠিক পরিকল্পনা করা জরুরি।”

শেখ মেহেদী হাসান বলেন, “সঠিক পরিকল্পনা ছাড়া ভালো ক্যারিয়ার গড়ে তোলা কঠিন। সরকারি ও ব্যাংকিং খাতে চাকরির বিষয়ে আমরা শিক্ষার্থীদের সচেতন করতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছেন, যা ক্যারিয়ার ফেস্টের মাধ্যমে জানা যায়। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বছরে অন্তত দুবার ক্যারিয়ার ফেস্ট হওয়া উচিত। পাশাপাশি ছোট ছোট কর্মশালার মাধ্যমে সারাবছর ক্যারিয়ার উন্নয়নের কার্যক্রম চালু রাখা প্রয়োজন। ক্লাসরুমের বাইরেও ‘লার্নিং বাই অ্যাকশন’ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, যা বাস্তবজ্ঞান অর্জনে সহায়তা করবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD