1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় মহিলা আওয়ামীলীগের নেত্রী গ্রেফতার 

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় মহিলা আওয়ামীলীগের নেত্রী গ্রেফতার
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমা বেগম (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার ইউনুছ শেখের স্ত্রী। মঙ্গলবার দিনগত রাতে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,গত ৪ আগষ্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি বর্ষণ সহ নানাভাবে হামলা চালায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 এ সময় বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই ঘটনায় গত ১০ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য মো.শাহজাহানের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের ৫৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩/৪ ‘শ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাত আসামী হিসেবে নাজমা বেগমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নাজমা বেগমকে বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD