1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রী গনধর্ষনের শিকার, ছাত্রীর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রী গনধর্ষনের শিকার, ছাত্রীর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুরের ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রী গনধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষপানে আহত মাদ্রাসা ছাত্রীর মা (৩২) শেরপুর জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে বাঁকাকুড়া দাখিল মাদ্রাসার, নবম শ্রেণির ৪ জন ছাত্রী গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। এসময় ভালুকা গ্রামের আবু সাঈদ, কালিনগর গ্রামের ইলিয়াসসহ সংঘবদ্ধ ৫/৬,জনের একটিদল ছাত্রীদের ঘেড়াও করে। এসময় ৩ ছাত্রী কৌশলে পালিয়ে আসলেও সংবদ্ধ সন্ত্রাসীরা এক ছাত্রী (১৪)কে তুলে নিয়ে গনধর্ষন করে।

পরে পরিবারের লোকজন ঘটনাটি গোপন রাখার চেষ্টা করলেও ঘটনাটি জানাজানি হয়ে গেলে ওই মাদ্রাসা ছাত্রীর মা (৩২) মেয়ের সম্ভ্রম হানির লজ্জায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মুমূর্ষ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করে।

খবর পেয়ে থানা পুলিশ ভিকটিমের জবানবন্দি গ্রহন সাপেক্ষে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমীন বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD