1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

চট্টগ্রামের বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মণিকা আক্তার (১৪) নামে এক সিএনজি যাত্রী কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা মর্গে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিৎ করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া হাবীবের দোকানের দক্ষিণে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মণিকা আক্তার পার্শ্ববর্তি উপজেলার মহেশখালী থানাধীন মাতার বাড়ি উত্তর রাজঘাটের ৩ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সকালে চট্টগ্রাম শহর থেকে মহেশখালীর উদ্যেশ্যে ছেড়ে আসা সিএনজির যাত্রী ছিল মণিকা। বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া হাবীবের দোকান এলাকায় এসে পৌছালে সিএনজি থেকে ছিঁটকে পড়ে মণিকা অপর দিকে বাঁশখালী ছেড়ে যাওয়া চট্টগ্রাম শহরমুখী বাসের চাকায় পিষ্ট হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই কিশোরী।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারর করে থানা মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD