1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

নওগাঁয় নদীর বাঁধ কেটে বিক্রি করছিলেন প্রভাবশালীরা

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

নওগাঁয় নদীর বাঁধ কেটে বিক্রি করছিলেন প্রভাবশালীরা,

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় তুলসীগঙ্গা নদীর বাঁধ কেটে মাটি বিক্রির অপরাধে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ
আদালত। স্থানীয়দের খবরে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে অভিযান শুরু করে নওগাঁ
সদর প্রশাসন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বিষয়টি নিশ্চিত
করেছেন। ইউএনও জানান, সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে
মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর কাছ থেকে পাওয়া এমন খবরে অভিযানে
যায় উপজেলা ভূমি কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি ফেলে
পালিয়ে যায় লোকজন। এ সময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম নামের এক
ব্যক্তিকে আটক করা হয়। সঙ্গে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত কয়েকটি মেশিন ও ৬টি ট্রাক্টর।
পরে আটকের বিরুদ্ধে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে এমন কাজ ভবিষ্যতে না
করার জন্য মুচলেকা নেয়া হয়। এ বিষয়ে গ্রামের ভুক্তভোগী শামসুর রহমান জানান, স্থানীয়
আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি এই মাটি বিক্রির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই এই চক্রটি এলাকার
ফসলি জমি ও নদীর বাঁধ কেটে অবৈধভাবে বিক্রি করছে। বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি।
আর তাই প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD