1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নগরীতে ব্যক্তি উদ্যেগে দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ কমপ্লেক্স উদ্বোধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

 

নগরীতে ব্যক্তি উদ্যেগে দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ কমপ্লেক্স উদ্বোধন

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।

 

রাজশাহীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক এক মসজিদ কমপ্লেক্স। রাজশাহী নগরীর হড়গ্রাম মুন্সিপাড়ায় নির্মিত এই কমপ্লেক্সের নাম দেওয়া হয়েছে ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’। আজ সন্ধ্যায় এই মসজিদ কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি ডাঃ মোঃ সানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মসজিদ কমপ্লেক্স নির্মাণের মুল উদ্যোক্তা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ রাজশাহীর বিশিষ্ট আলেম ও মুসল্লিগণ ।

উল্লেখ্য, প্রায় ৫০ শতাংশ জমির উপর নির্মিত বাইতুল আমিন জামে মসজিদে ৮০০ পুরুষ একসাথে জামাতে সালাত আদায় করতে পারবেন। মসজিদের বাইরে আরও অন্তত ২০০ জনের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে নারীদের জন্য আলাদা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা রাখা হবে। যেখানে সেই ফ্লোরে একসাথে প্রায় ৪০০ নারী সালাত আদায় করতে পারবেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে নারী এবং পুরুষদের পৃথক ওযুখানা। যেখানে যথাক্রমে একসাথে মসজিদের দুই পাশে ১৫ জন করে ৩০ জন ওযু করতে পারবেন। এছাড়াও আলাদা স্থানে একসঙ্গে ১০ জন নারী ওযু করতে পারবেন। মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশাল মাদ্রাসা ও হেফজখানা। যেখানে প্রায় ৪৫০ ছাত্রের আবাসনের ব্যবস্থা করা হবে। যার কাজ নির্মাণাধীন। আগামী ডিসেম্বরে এই মাদ্রাসা চালু হবে বলে জানা গেছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD