1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাটারে চালিত  অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষ রিয়াদ চৌধুরী  (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ঝিল্লি পাড়া মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

এছাড়াও গতকাল সোমবার বিকালে একই সড়কে ট্রাক চাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলো।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে রিয়াদ মোটরসাইকেলে করে কোচিং সেন্টারে যায় পথে ঝিল্লি পাড়া মোড়ে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থল মারা যায়। নিহতের বাবা  চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত।

এ ঘটনায় আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) শেখর চন্দ্র সাহা বলেন, আমাদের অফিসের লাইন টেকনিশিয়ান রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD