1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পোরশার গাংগুরিয়া ইউনিয়নে বিএনপি’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পঠিত

পোরশার গাংগুরিয়া ইউনিয়নে বিএনপি’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাংগুরিয়া ইউনিয়নের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বিকেলে উপজেলার গাংগুরিয়া বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জনাব নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন,
প্রধান অতিথি বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান , সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার,বীজ,কীটনাশক,তেলে ভর্তুকী প্রদান, শস্যবীমা,পশু বীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু,ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীকে সহায়তা, পল্লী রেশনিং ব্যাবস্থা চালু করা হবে। গরীব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।
অনুষ্ঠানে গাংগুরিয়া ইউনিয়ন সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলা ছয় ইউনিয়নের সকল সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD