1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

গোদাগাড়ীতে বিএনপির নেতাদের ওপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পঠিত

গোদাগাড়ীতে বিএনপির নেতাদের ওপর সন্ত্রাসী হামলা।

মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়ীতে। উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শনিবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারিরা হামলার শিকার হয়েছেন। অন্যদিকে একই আসনে দলটির আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের অনুসারীরা হামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল অভিযোগে বলেন, শনিবার বিকেল চারটার দিকে জিয়া পরিষদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কারযোগে আমরা সমাবেশস্থল পিরিজপুর স্কুল মাঠের উদ্দেশ্যে রওনা করি। উপজেলার বারোমাইল এলাকায় পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোটা ও লোহার রোড নিয়ে প্রথমে আমাদের গাড়ির গতিরোধ করে। হামলাকারীরা এ সময় গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। আমাদের লাঠি পেটা করতে থাকেন। এতে গাড়িতে থাকা জিয়া পরিষদের সহকারি মহাসচিব, আমিসহ আরও কয়েকজন নেতাকর্মী  আহত হয়েছি। আমাদের মাথায় ও শরীরে আঘাত করা হয়েছে। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ছুটে এসে আমাদেরকে উদ্ধার করেন। পরে আমরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল অভিযোগে আরও বলেন, রাজশাহী-১ আসনে মনোনয়নপ্রত্যাশী জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা বারবারই তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচিতে হামলা করে আসছে। এর আগে তারা তানোরের একটি কর্মসূচিতে হামলা করেছিল। সর্বশেষ শনিবারে গোদাগাড়ীর পিরিজপুরের কর্মসূচিতে আমরা আসার সময় জেনারেল শরিফের অনুসারীরা হামলা চালিয়েছে। আমি জেনারেল শরিফের বিরুদ্ধে কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছিলাম কিছুদিন আগে। এই কারণেই আমাদের ওপর হামলা হয়েছে।

অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার বলেন, শনিবার বিকেলের সন্ত্রাসী হামলাটি শরিফের অনুসারী কয়েকজন যুবদল নেতার নেতৃত্বে ঘটেছে। এর আগেও তারা একাধিকবার এ ধরণের হামলা করেছে। এই বিষয়ে কি করনীয় তা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করবো বলে জানান তিনি।

জানা গেছে, পরে পিরিজপুর স্কুল মাঠে ৩১ দফা সফল করতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে অভিযোগ সম্পর্কে জানতে জেনারেল শরিফ উদ্দিনের মোবাইল নম্বরে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD