1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন

নেত্রকোণায় রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পঠিত

নেত্রকোণায় রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে

শহিদুল ইসলাম রুবেল

নেত্রকোণা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোণা জেলায় চলতি মওসুমে রুপা আমন ধান আবাদের ধুম পড়েছে।
নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মওসুমে জেলায় ১ লাখ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭ শত ৮৩ মে. টন। আর ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫ শত ২২ মে. টন।
নেত্রকোণা জেলা মূলত ধান উদ্ধৃত্ত জেলা হিসেবে পরিচিত। কৃষকরা তাদের উৎপাদিত ধান নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও রপ্তানী করে। চলতি আমন মওসুমের প্রথম দিকে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলেও পরবর্তীতে
টানা বৃষ্টিপাত হওয়ায় একটু দেরীতে হলেও নেত্রকোণায় আমনের বীজতলা তৈরী, জমি চাষাবাদ, চারা সংগ্রহ ও ধান রোপনে আদীবাসি নারীসহ স্থানীয় কৃষকরা ব্যস্ত সময় পার করছে। নেত্রকোণায় এখন রোপা আমন ধান আবাদের ধুম পড়েছে।
কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে চাষাবাদ। হাওর এলাকা হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী এবং কলমাকান্দা উপজেলার কিছু অংশ বাদে ইতিমধ্যে জেলার নেত্রকোণা সদর, পূর্বধলা, কেন্দুয়া, বারহাট্টা, দূর্গাপুর, আটপাড়া উপজেলায় চলছে আমন আবাদের ধুম। এই রোপণ কাজ চলবে
সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহ পর্যন্ত।
নেত্রকোণা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃষক এনাম আহমেদ বলেন, পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় তিনি তার সমস্ত জমিতে আমন ধান আবাদ করেছেন।
আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের কৃষক আকিকুর রেজা খোকন বলেন, প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় বিদ্যুৎ দিয়ে সেচ মেশিন চালিয়ে জমিতে পানি দিতে হয়নি। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের কৃষক রহমত উল্লাহ বলেন, এলাকায় কোন সার সংকট নেই। জমি নিড়ানির পর প্রয়োজনীয় সার দেয়ায় ধানের গোছা দ্রুত মোটা হয়ে তরতর করে বেড়ে উঠছে।
নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এখন পর্যন্ত নেত্রকোণায় লক্ষ্যমাত্রার ৯৭ ভাগ জমিতে আমন আবাদ করা হয়েছে। বন্যা না হওয়ায় আশা করছি, শেষ পর্যন্ত নেত্রকোণায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে আমন ধানের আবাদ করা হবে। জেলার কোথাও সারের কোন সংকট নেই। আবহাওয়া অনুকুলে থাকলে এবং রোগ বালাই না হলে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আমি মনে করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD