1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ ও উৎসাহিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “এটি একটি দারুণ উদ্যোগ। আশা করছি, তরুণরা এ আয়োজন থেকে দারুণভাবে উপকৃত হবে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।”

আইসিটি বিভাগের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ছিল মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট ও দুটি প্যানেল আলোচনা। বক্তারা স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ প্রক্রিয়া এবং উদ্যোক্তা হয়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল “ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫”, যেখানে সেরা তিন উদ্ভাবককে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকদের মতে, এই সামিট দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ, যা তাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ সময় অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সামিটে শতাধিক উদ্যমী তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ শুধু রাজশাহীতেই নয়, বরং ফেব্রুয়ারি মাসব্যাপী সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। প্রতিটি সামিটে উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং অভিজ্ঞ বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ পাবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD