1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর সহ ৪জেলায় মহাসড়ক উন্নয়ন পরিদর্শনে সচিব নোয়াখালী সেনবাগে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ, স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ১,৫৯৮ শিক্ষার্থী খাগড়াছড়ির উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলল ‘মাই শপ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি হুরায়রা, সম্পাদক ইমন দর্শনায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, কথিত কাবিননামার ভিডিও বার্তা ঘিরে বিতর্ক। ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন সীমান্তে অপরাধ দমনে কঠোর শার্শা থানা পুলিশ, গোগায় তিন স্থানে বিট পুলিশিং সভা,মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসী রুবেলের মরদেহ উদ্ধার ২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পঠিত

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল।

রাজশাহী ব্যুরো ঃ পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।

রাজশাহী মহানগর ছাত্রশিবির এই গণমিছিল বের করে। মিছিলটি নগরের সোনাদীঘি মোড় ঘুরে এসে একই স্থানে গিয়ে পথসভা করে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধীমতকে দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে ছিল লুটপাটের জন্য। এই দেশে তাদের বিচার হতে হবে। বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন- শিবিরের রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD